ইন্টেল প্রসেসরে উন্মোচন হলো রেডমির গেমিং ল্যাপটপ

১৫ আগষ্ট, ২০২০ ১৬:৪৫  
স্মাটফোনের পর এবার গেমিং ল্যাপটপ নিয়েও হাজির হল রেডমি। কোম্পানি শুক্রবার চীনে রেডমি জি সিরিজের গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে। এই ল্যাপটপগুলি বিভিন্ন চিপসেটের সাথে এসেছে। তবে এদের ডিজাইন ও স্পেসিফিকেশন মোটামুটি একইরকম। রেডমি জি গেমিং ল্যাপটপগুলি ইন্টেল আই৭ পর্যন্ত প্রসেসরের সাথে এসেছে। রেডমি জি গেমিং ল্যাপটপের তিনটি মডেলেই ১৬.১ ইঞ্চি ফুল এলসিডি প্যানেল পাওয়া যাবে। এই ডিসপ্লের রেজুলেশন ১৯২০ x ১০৮০পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও ৮১ শতাংশ। এতে ভিউইং এঙ্গেল ১৭৮ ডিগ্রী, ৩০০ নিটস ব্রাইটনেস ও অ্যান্টি গ্লার কোটিং পাওয়া যাবে। এর মিড ও টপ মডেলে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার বেস মডেলে পাবেন ৬০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ল্যাপটপগুলিতে পাবেন ৭২০পি এর ওয়েবক্যাম, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, হ্যারিকেন কুলিং ২.০ কপার কুলিং সিস্টেম, ডুয়েল ফ্যান। এছাড়াও এতে ২x২ ওয়াট স্পিকার, ডিটিএস এক্স আলট্রা থ্রীডি সাউন্ড। আবার কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, গিগাবিট ইথারনেট পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট, দুটি ইউএসবি ৩.০ জেন২ পোর্ট, ১ টি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই ২.০ পোর্ট ও ৩.৫ মিমি অডিও জ্যাক।